করোনাভাইরাসে গ্রিসে ৩৭ দিনের শিশুর মৃত্যু

গ্রিসে এবার এক মাস বয়সী শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
কিছুদিন আগেই তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। সে ছিল দেশটির সর্বকনিষ্ঠ শিশু যার দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

গ্রিসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৬ হাজার ৮শ জন।
দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক টুইট বার্তায় বলেন, ‘দুঃখজনক যে করোনা মহামারিতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে।’

৩৭ দিনের শিশুটি ১৭ দিন করোনার সঙ্গে লড়াই করেছে। কিন্তু শেষ পর্যন্ত সে মৃত্যুর কাছে হেরে গেছে।
এর আগে এত কম বয়সী কোনো শিশুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলেন এই ঘটনা মেনে নেয়ার মতো নয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিশুটিকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জ্বরে আক্রান্ত অবস্থায় অ্যাথেন্স চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়।
এর পরদিনই তাকে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করা হয়। গত রোববার তার মৃত্যু হয়েছে।

Comments (0)
Add Comment