মেগানের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্রিটিশ রাজপরিবার

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস টেলিভিশনকে দেয়া ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের আলোচিত সাক্ষাৎকারে তোলা বর্ণবিদ্বেষের অভিযোগটি উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ব্রিটিশ রাজপরিবার।
একইসঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে হ্যারি-মেগান দম্পতির তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ব্রিটিশ রাজপরিবার।
এছাড়া অভিযোগটি গোপনে খতিয়ে দেখা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ব্রিটিশ রাজপরিবার বলছে, প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান সাম্প্রতিক বছরগুলোতে যে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন, তা জেনে পুরো রাজপরিবার ব্যথিত।
হ্যারি, মেগান এবং তাদের ছেলে অর্চি সবসময়ই রাজপরিবারের ভালোবাসা নিয়ে থাকবে।

Comments (0)
Add Comment