‘বিমানবন্দরগুলো হবে আস্থা ও স্বস্তির জায়গা’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের সব বিমানবন্দর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান।
এ উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে দেশের বিমানবন্দরগুলো হবে যাত্রীদের জন্য আস্থা ও স্বস্তির জায়গা। যাত্রীদের সেবার মান উন্নয়নের মাধ্যমে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি।

বুধবার চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

Comments (0)
Add Comment