পুরো ইউরোপই সমকামীদের স্বাধীন অঞ্চল

সমকামীদের ইউরোপে কোনো ভয় নেই বলে ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত সব অঞ্চল এখন থেকে সমকামীদের জন্য স্বাধীন অঞ্চল হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইউরোপীয় পার্লামেন্টের ৪৯২ জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন, ১৪১ জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন এবং ৪৬ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
প্রস্তাবটি ‘ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায়’ পাস হওয়ায় এর প্রশংসা করেছেন পার্লামেন্টের জার্মান সদস্য ও প্রস্তাবের পক্ষে কাজ করা অন্যতম কর্মী টেরি রেইন্টকে।

টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, ‘চলুন এটা ব্যবহার করি। চলুন এটিকে দৃঢ় রাজনৈতিক পদক্ষেপে পরিণত করি: আরও ভালো আইন, আরও ভালো প্রয়োগ, আরও ভালো সুরক্ষা।
আমরা সবাই মিলে এটি করতে পারব।’

Comments (0)
Add Comment