লকডাউনের পথে ইতালি

আবারো করোনা আতঙ্কে বিশ্ব।
ফের লকডাউনের পথে হাঁটতে চলছে ইতালি।
এদিকে জার্মানিতে শুরু হয়েছে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ।
আগেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেদেশের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল।

সংবাদ মাধ্যম সিএনবিসির বরাতে জানা যায়, আগামী সোমবার থেকে ইতালির রাজধানী রোম থেকে বাণিজ্যিক রাজধানী মিলানের মতো বহু শহরেই কড়া হচ্ছে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।
দৈনিক সংক্রমণ ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে গত কয়েকদিন ধরেই।
ফলে মানুষের মনে ফের ফিরতে শুরু করেছে আতঙ্ক।

গত বছর ইউরোপের মধ্যে প্রথম ইটালিতেই করোনার প্রকোপ শুরু হয়। হুহু করে বাড়তে থাকে সংক্রমণ।
মারা যান বহু মানুষ। সেই আতঙ্কই যেন নতুন করে ফিরে আসছে স্মৃতিতে।
কেবল জার্মানি বা ইটালিই নয়, করোনার নতুন স্ট্রেইন দাপট দেখাচ্ছে স্পেন, ব্রিটেন-সহ ইউরোপের অন্যান্য দেশেও।

Comments (0)
Add Comment