বিমানবন্দরে নানা পদক্ষেপের পরেও মশার উপদ্রব কমেনি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানা পদক্ষেপ নেওয়ার পরেও মশার উপদ্রব কমেনি। সন্ধ্যার অন্ধকারের সঙ্গেই যেনও যুক্ত হয় মশার আতঙ্ক। যাত্রীসহ বিমানবন্দরে আসা হাজার হাজার মানুষ পড়েন মশার বিড়ম্বনায়।

মশা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন একে ওপরের দোষারোপ করলেও ইতোমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। এতে টার্মিনালের ভেতরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসলেও, টার্মিনালের বাইরের মশারা আছে বহাল তবিয়তে। এই ভোগান্তিতে সবচেয়ে বেশি আছেন বিমানবন্দরের বে- এরিয়ায় কর্মরত বিমানবন্দরের বিভিন্ন সংস্থার কর্মীরা।

বরাবরই মশা নিবরাণ নিয়ে একে ওপরকে দোষারপ করে আসছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিমানবন্দরের বাইরের এলাকা থেকে মশা আসছে এমন অভিযোগ তুলে ডিএনসিসি-কে দুষছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে বিমাননবন্দরে পরিচ্ছন্নতার অভাব, মশার প্রজনন ক্ষেত্র আছে বলে অভিযোগ ডিএনসিসির।

এর প্রেক্ষিত্রে চলতি বছরের জানুয়ারি মাসে মশার উৎপাত নিয়ন্ত্রণে ৭ সদস্যের কমিটি গঠন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কমিটিতে বিমান মন্ত্রণালয়, বিমানবন্দর, সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদফতর, বেবিচকের প্রতিনিধি অন্তভূক্ত করা হয়।

বৈঠকে সিটি করপোরেশন, সিডিসি ও বেবিচকের সমন্বয়ে বিমানবন্দরের ভেতরে ও বাইরে তিন মাইলের মধ্যে পরিচ্ছন্নতা, মশা নিধনে সমন্বিত উদ্যোগ নিতে বলা হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে একটি ‘ভেহিকল মাউনটেড ফগার মেশিন’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ডিএনসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘আমরা প্রায় ১১ লাখ টাকা দামের ভেহিকল মাউনটেড ফগার মেশিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ক্রুসহ দিয়েছি। ফলে অল্প সময়ে বিমানবন্দরে পুরো এলাকায় ওষুধ ছেটানো সম্ভব হচ্ছে। এছাড়া, আমরা তাদের মশার উৎপত্তিস্থল‍গুলো চিহ্নিত করে দিয়েছি।

বিমানবন্দরের ঝোপ পরিষ্কার করতে জনবল দিয়েও সহায়তা করেছি। ফলে সামগ্রিকভাবে মশার উপদ্রব কমছে। তবে বিমানবন্দরে ভেতর ও বাহিরের জলাশয়গুলো সব সময় পরিষ্কার রাখতে হবে, না হলে মশার বংশবৃদ্ধি হবে, উপদ্রব ছড়িয়ে পড়বে।’

Comments (0)
Add Comment