সেপ্টেম্বরের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেবে ইতালি

চলতি বছরের সেপ্টেম্বরেই কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে করোনা ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করছে ইতালি।
এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিই সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে।

মন্ত্রিসভার দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন ৫ লাখ ডোজ ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। দেশটির আর্মি জেনারেল এবং করোনাভাইরাস বিষয়ে বিশেষ কমিশনার ফ্রান্সেসকো পাওলো ফিগলিওলো এ বিষয়ের একটি জাতীয় পরিকল্পনা প্রকাশ করেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইতালিতে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ১ হাজার ৮৮১ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটেনের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি।

Comments (0)
Add Comment