পাকিস্তানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বিধি-নিষেধ জারি

করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে পাকিস্তানে।
মহামারি ঠেকাতে নতুন করে দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচলে বিভিন্ন বিধি-নিষেধ বর্ধিত করা হয়েছে।
পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, এই সিদ্ধান্ত তখন এলো যখন দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ শতাংশে।
মানুষের মধ্যে বৃহৎ আকারে পুনরায় যেন ভাইরাসটি না ছড়ায় সেই লক্ষ্যেই অভ্যন্তরীণ বিমান চলাচলে বিভিন্ন বিধি-নিষেধ জারি করেছে সিএএ।
এই সিদ্ধান্তের আওতায় অভ্যন্তরীণ বিমান ছাড়াও ব্যক্তিগত ও চার্টাড বিমান আছে।

 

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আনা হয়েছে নতুন নিয়ম।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে এ, বি ও সি এই তিনি বিভাগে ভাগ করেছে সিএএ।
সবাইকে এই বিভাগগুলো মেনে বিমানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ রাখা হয়েছে ২১টি রাষ্ট্রকে। অস্ট্রেলিয়া, ভুটান, চীন, ফিজি, জাপান, সৌদি আরবসহ অন্যান্য কিছু রাষ্ট্র আছে।
সি বিভাগে আছে ১৫টি রাষ্ট্র।
ব্রাজিল, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, জাম্বিয়া যার মধ্যে উল্লেখযোগ্য।
বি বিভাগের রাষ্ট্রগুলোতে যাত্রা করার জন্য সবাইকে অবশ্যই নেগেটিভ করোনা সনদ রাখার বাধ্যবাধকতা দিয়েছে সিএএ।

Comments (0)
Add Comment