বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় সুইডেন

বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে চায় সুইডেন।
সোমবার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পের ওলসন ফ্রিধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।

ফ্রিধ বলেন, ‘আমরা বাংলাদেশের শক্তি খাতে বিশেষত ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে চাই।’

বৈঠকের পর সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, ওলসন ফ্রিধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ উন্নয়নের জন্য অভিনন্দন জানিয়েছেন।
তার দেশ বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তাদের সহযোগিতা অব্যাহত রাখতে চায়।
বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন ইস্যুতে তার দেশের অংশীদারিত্বেও সন্তোষ প্রকাশ করেন ওলসন ফ্রিধ।

Comments (0)
Add Comment