বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ এক বছর পর ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
সপ্তাহের প্রতিদিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।
বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে টিকেট ক্রয় করা যাবে।