পাকিস্তানের সিনেটে গোপন ক্যামেরা, হইচই

সিনেট চেয়ারম্যান নির্বাচনে ভোটের বুথে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগ ওঠার পর পাকিস্তানের সিনেটে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় শুক্রবার।

ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে পাকিস্তান পিপলস পার্টির সিনেটর মুস্তাফা নওয়াজ খোখার দাবি করেন, ভোট কেন্দ্রের ঠিক উপরে গোপন ক্যামেরা বসানো হয়েছে।

জানা গেছে, সিনেট হলের ভেতরে চীনা গুপ্তচর ক্যামেরা আবিষ্কৃত হয়েছে।
সিনেটর রাজা রাব্বানি বলেছেন, স্পাই ক্যামেরা বসানো আইনের লঙ্ঘন।

এই অভিযোগের পর অনেক সংসদ সদস্য ক্ষোভে ফেটে পড়ে এবং ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়।

Comments (0)
Add Comment