‘পাঁচ বছরে এশিয়ার পঞ্চম টাইগার হবে বাংলাদেশ’

আওয়ামী লীগ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আমরা আশা করছি, আগামী দিন ও স্বাধীনতা দিবসগুলো আরও আলোকিত হবে। বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানচিত্রে তাদের পরিচয় আরও বলিষ্ঠভাবে স্থান পাবে।
আমরা সেই গর্বে গর্বিত।

চলতি বাজেটে অপ্রদর্শিত আয় সব খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে, আগামী বাজেটেও এ সুযোগ দেয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, গত বছর বাজেটে যে সব জায়গাগুলো ছিল, তা থাকবে কি-না সেটা এ মুহূর্তে বলা যাবে না।
বলা কোনো দিন সম্ভবও হবে না।
আগামী বাজেট যেদিন সংসদে উপস্থাপন করা হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Comments (0)
Add Comment