নিখোঁজ হওয়া ব্যক্তিদের মামলার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ না দেখানোর জেরে ইমরান খান প্রশাসনের নিন্দা করেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্ট।
সেই সঙ্গে বলপূর্বক গুম করে দেওয়ার ব্যাপারে এতোদিন পর্যন্ত কোনো আইন না থাকারও সমালোচনা করা হয়েছে।
দু’জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের প্রধান বিচারক মুহাম্মদ করিম খান আঘা বলেছেন, আমরা লক্ষ করেছি যে, ফেডারেল সরকার নিখোঁজ ব্যক্তিদের নিয়ে তামাশা করছে এবং তাদের খুঁজে বের করার ব্যাপারে মায়াকান্না দেখাচ্ছে।
কিন্তু সংশ্লিষ্ট সচিবদের আচরণ থেকে স্পষ্ট হয়েছে, এটি কেবল দেখানোর জন্য এবং নিখোঁজদের উদ্ধারে কোনো প্রায়োগিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।