তৃতীয় লকডাউনে ফের বন্ধ ফ্রান্সের স্কুল

করোনার সংক্রমণরোধে তৃতীয় লকডাউনের আওতায় ফ্রান্সের সকল স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা নার্সারি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলো তিন সপ্তাহের জন্য বন্ধ রাখছি।’
তিনি বলেন, ‘আমরা যদি এখনই পদক্ষেপ না নিই তাহলে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব।’

ভাষণে তিনি ফ্রান্সের করোনা পরিস্থিতিকে ‘ভঙ্গুর’ বলে বর্ণনা করেন এবং এপ্রিল মাসকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

ম্যাক্রো বলেন, এটি একদিকে ভ্যাকসিন দেয়া ও অন্যদিকে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের প্রতিযোগিতা।

Comments (0)
Add Comment