লিফলেটে লিখা রয়েছে- ‘হরতাল-অবরোধে বিপন্ন মানবতা, মানুষ, জনপদ ও দেশ। ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে দুষ্কৃতকারীরা। এভাবে আর চলতে দেওয়া যায় না, রুখে দাঁড়াও তাদের বিরুদ্ধে। এ সব কাজে লিপ্ত দুষ্কৃতকারীদের ধরিয়ে দিন।’ এর পর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অংক উল্লেখ করে লিফলেট বিতরণ করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদ জানান, র্যাব হেডকোয়ার্টার থেকে একটি দল হেলিকপ্টারে করে সচেতনতামূলক এ সব লিফলেট বিতরণ করে। দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে চট্টগ্রাম নরগীর জিইসি থেকে আগ্রাবাদ এলাকায় ও জেলার মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণ করেছে র্যাব-৭।
এর আগে রবিবার সকালে হেলিকপ্টারে করে রংপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।