মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ আটক ৩৯

মালয়েশিয়ার মালেকা প্রদেশে অভিযান চালিয়ে ২২ বাংলাদেশিসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার প্রদেশের উপকূলীয় ও পাসার বুরং বারু বেরেন্ডামে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২ জন বাংলাদেশি নাগরিকের সমন্বয়ে ৩১ জন বিদেশি, ছয়জন পাকিস্তানি পুরুষ এবং তিন ইন্দোনেশিয়ান নারীও রয়েছে।

রাজ্যের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুখলিস আবু কাসিম বলেছেন, ক্লেবাংয়ে বিদেশি শ্রমিকদের স্থাপনায় একটি হোটেল-কনডোতে এবং বাতু বেরেনডাম হোলসেল মার্কেটের আশপাশে অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে বৈধ কোনো কাজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
দুটি অভিযানে ১৩০ জনেরও বেশি বিদেশিদের কাগজপত্র পরীক্ষা করা হয় এবং আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য মেলাকা রাজ্য ইমিগ্রেশন বিভাগের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে।

Comments (0)
Add Comment