২২ জনের দেহে ছড়িয়েছেন করোনা, অবশেষে গ্রেফতার!

২২ জনের দেহে করোনাভাইরাস ছড়িয়েছেন এমন সন্দেহ থেকে স্পেনে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি থেকে আরও প্রায় দু’ডজন মানুষ সংক্রমিত হয়েছেন। খবর বিবিসির।

৪০ বছর বয়সী ওই ব্যক্তির বেশ কয়েকদিন ধরেই কাশি হচ্ছিল এবং তার গায়ের তাপমাত্রা ছিল ১০৪ ফারেনহাইট বা ৪০ সেলসিয়াসের বেশি।
কিন্তু তিনি নিজের অসুস্থতাকে পাত্তা না দিয়ে দিব্যি অফিস করেছেন এমনকি জিমেও গেছেন।

তিনি মাজোরকায় কাজ করেন। সেখানে নিজের কাজের এলাকায় তিনি দিব্যি হেঁটে বেড়িয়েছেন।
আবার মাস্ক খুলে মজার ছলে নিজের সহকর্মীদের ভয় দেখিয়েছেন যে, তিনি তাদের মধ্যে করোনা ছড়িয়ে দেবেন।
যদিও এটা মজা করেই তিনি বলেছেন কিন্তু সেটা আর মজার মধ্যে থাকেনি।

এর কয়েকদিন পরেই তার পাঁচ সহকর্মী এবং তিনি যে জিমে যাওয়া-আসা করতেন সেখানকার তিনজনের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে।
এছাড়া তার পরিবারেরই আরও ১৪ জনের দেহেও করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক বছর বয়সী তিন শিশুও রয়েছে।

Comments (0)
Add Comment