মালয়েশিয়া যেতে দূতাবাসের ছাড়পত্র-নোটিশ লাগবে না

আগামী শনিবার (১ মে) থেকে মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস।

ঢাকার মালয়েশিয়ান দূতাবাস বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত। আগামী শনিবার (১ মে) থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগছে না।

তবে মালয়েশিয়ায় প্রবেশে ক্ষেত্রে করোনা সনদ দেখানোর পাশাপাশি কোয়ারেন্টাইন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।

Comments (0)
Add Comment