শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি ১৭ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটি নির্মিত হলে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন টার্মিনাল হিসেবে সুনাম অর্জন করবে।

জানা যায়, টার্মিনালটির নির্মাণ শেষ করার পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতির লক্ষ্যমাত্রা হলো ১৪ দশমিক ২ শতাংশ।
বাস্তবে অগ্রগতি ১৬ দশমিক ৫, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ।

Comments (0)
Add Comment