নরওয়েতে তৃতীয় ডোজ করোনা টিকা নেওয়ার পর মৃত্যু

নরওয়ের টোটেন শহরে করোনাভাইরাসের তৃতীয় ডোজ টিকা নেওয়ার পর গত শনিবার (৫ জুন) এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে তৃতীয় ডোজ নেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নরওয়ের সরকার খতিয়ে দেখছে।

টোটেন পৌরসভার প্রধান চিকিৎসক জেনস মোর্স বলেছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সম্মতি নিয়েই ৭০ বছর বয়সী ওই ব্যক্তিকে তৃতীয় ডোজ দেওয়া হয়েছিল।
প্রথম ডোজ টিকা দেওয়ার দুই সপ্তাহ পর ওই ব্যক্তিকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছিল।
তাঁরা ভেবেছিলেন, ওই ব্যক্তিকে অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়ায় তা হয়ত কার্যকর হবে না।
এ জন্যই তাঁকে তৃতীয় ডোজ দেওয়া হয়েছিল।

Comments (0)
Add Comment