চিকিৎসক সেজে অপারেশন করলো প্রহরী, রোগীর মৃত্যু

ক্ষত নিয়ে পাকিস্তানের এক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা (৮০) নামে বৃদ্ধা। সেখানে চিকিৎসক পরিচয় দিয়ে তাকে অপারেশন করে এক প্রহরী।
কিন্তু অপারেশনের দু’সপ্তাহ পর মারা যান শামীমা।
এ ঘটনা ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে পাকিস্তানে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অপারেশনটি করেছেন লাহোরের মায়ো হাসপাতালের নিরাপত্তা প্রহরী মুহাম্মদ ওয়াহিদ ভাট।
তিনিই ওই হাসপাতালে দু’সপ্তাহ আগে ডাক্তার সেজে অপারেশন করেছেন শামীমা বেগমের।

হাসপাতালের প্রশাসনিক একজন কর্মকর্তা বলেছেন, অপারেশন থিয়েটারে কিভাবে কোন মাত্রার অপারেশন করেছেন মুহাম্মদ ওয়াহিদ ভাট তা পরিষ্কার নয়।
তা ছাড়া অপারেশন থিয়েটারে ওই সময় দক্ষতাসম্পন্ন একজন টেকনিশিয়ানও উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment