পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের ভেতরে যে কোনো পদক্ষেপ নিতে তার দেশের ভূখণ্ড ব্যবহার কিংবা ঘাঁটি গাড়তে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনোভাবেই এই অনুমোদন দেওয়া হবে না।
কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। পাকিস্তান থেকে আফগানিস্তানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। একেবারেই না।
সাক্ষাৎকারের একটি অংশ শনিবার এক্সিওস ওয়েবসাইটে সম্প্রচার করা হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন জোনাথন সোয়ান।
ইমরান খানকে তার প্রশ্ন ছিল—আল-কায়েদা, আইএসআইএস কিংবা তালেবানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসীবরোধী অভিযান পরিচালনায় আপনি কি এখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ঘাঁটি স্থাপনে আমেরিকান সরকারকে অনুমোদন দেবেন?
জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘একেবারেই না।’ তার কথার মাঝে বিঘ্ন ঘটিয়ে সাক্ষাৎকারগ্রহণকারী প্রশ্ন করেন, ‘এ কথা আপনি আন্তরিকভাবে বলছেন?’ মূলত ইমরান খানের বক্তব্য নিশ্চিত হওয়ার জন্যই তিনি কথার মধ্যে বাঁধ সাধেন।