যেসব দেশের নাগরিকদের জন্য দুয়ার খুললো থাইল্যান্ড

পর্যটন দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ড।
দেশটির অর্থনীতিতে বিরাট অবদান রাখে পর্যটন শিল্প।
করোনাভাইরাসের কারণে মার্চ মাসে বন্ধ করে দেয়া হয় স্বাভাবিক প্রক্রিয়ায় পর্যটকদের আগমন।
গত ১৫ মাসে যারা এসেছে তাদের থাকতে হয়েছে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।
তাই অনেকের ইচ্ছে থাকার পরও ভ্রমণে যেতে পারেনি দেশটিতে।

কোয়ারেন্টাইনের সে ঝামেলা থেকে আজ ১ জুলাই মুক্তি পেল বিশ্বের কম করোনা ঝুঁকির ৬৬ দেশের নাগরিকরা।
এ সকল দেশের নাগরিকরা সহজ শর্তে আসতে পারবে থাইল্যান্ডে। তাদের দেয়া হবে লং-টার্ম ভিসা।

তবে থাইল্যান্ড আসার ক্ষেত্রে থাকছে কিছু নিয়ম কানুন।
আপনাকে অবশ্যই করোনার ভ্যাকসিন নেয়ে থাকতে হবে।
ফ্লাই করার ৪৮ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসতে হবে।
থাইল্যান্ড আসার পর আপনাকে প্রথম ১৪ দিন থাকতে হবে থাইল্যান্ড একটি দ্বীপ ফুকেটে কারণ এখানে অধিকাংশ জনগণের করোনার ভ্যাকসিন দেয়া হয়ে গেছে। তবে সেখানে কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

Comments (0)
Add Comment