কোভিশিল্ডকে সবুজ সংকেত দিলো ইউরোপের ৮ দেশ

করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন দেশের মধ্যে যাতায়াতের জন্য গ্রিন পাসপোর্ট চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন।
সেই গ্রিন পাসপোর্টের অনুমোদিত টিকার তালিকায় কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডকে রাখার কথা বলেছিল ভারত।
প্রথমে রাজি না হলেও চাপে পড়ে কোভিশিল্ডকে মেনে নিয়েছে ইউরোপের আটটি দেশ। বৃহস্পতিবার (১ জুলাই) এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, ভারতের টিকাকে অনুমোদন না দিলে ইউরোপের টিকার গ্রহণযোগ্যতাও অস্বীকার করার শর্ত রেখেছিল ভারত। তারা বলেছিল, বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের নিভৃতবাসে রাখা হবে। সেই হুঁশিয়ারির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সুইটজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও স্পেন ভারতের কোভিশিল্ড টিকাকে তাদের অনুমোদন দিয়েছে।

Comments (0)
Add Comment