শুরু হচ্ছে ইউরো কাপের সেমিফাইনাল লড়াই।
সেমির লড়াই দেখতে উন্মুখ দর্শকরা। টিকিট যেন সোনার হরিণ।
ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় দেশটিতে টিকিটের জন্য হিড়িক পড়েছে।
ওয়েম্বলি স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড।
এই ম্যাচের আগে তাই টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছে। স্বাভাবিকের থেকে চড়া মূল্যে টিকিট কিনতে হচ্ছে দর্শকদের।
এ গেল সেমিফাইনালের কথা, ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে তবে এই দাম দ্বিগুণ হতে পারে বলে ধারণা লন্ডনবাসীর।
তবে টিকিট পাওয়ার সহজ উপায়ও আছে।
ফাইনালে যদি ইংল্যান্ডের খেলা দেখার টিকিট সহজে মেলে তবে তা হবে সোনায় সোহাগা।
লন্ডনের মেয়র সাদিক খান টিকিট পাওয়ার সহজ শর্ত দিয়েছেন।
তার দেওয়া শর্ত একটাই, টিকিট পেতে হলে থাকতে হবে করোনার টিকার প্রথম ডোজ নিতে আবেদন করার প্রমাণাদি।
ফাইনালের টিকিট পাওয়ার জন্য বিশেষ এ ঘোষণা দিয়েছেন স্থানীয় মেয়র।