বরাবরের মতো স্বভাব অনুযায়ী সেদিনও পুকুরঘাটে লুকিয়ে লুকিয়ে এক নারীর গোসল করা দেখছিলেন।
তবে শেষ রক্ষা হয়নি। হাতেনাতে ধরা পড়েন এবং বেধড়ক মারধর করা হয় যুবককে (৩০)।
ঘটনাটি ভারতের কোলাঘাটের কুমারঘাটের।
জানা গেছে, শুধু অপকর্মই নয়। নারীদের উত্যক্ত করা থেকে শুরু করে শ্লীলতাহানিরও অভিযোগ ছিল এই যুবকের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার এক নারীর শ্লীলতাহানি করে।
সেই জের ধরেই সালিশি সভা হয় কুমারঘাট গ্রামে। আর সেখানেই অভিযুক্ত ওই যুবককে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।