করোনার কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হতো।
কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ছুটি আছে।