করোনাভাইরাসের দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জনের মৃত্যু

মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
এটি এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে।

২৪ ঘণ্টায় মৃত ২২৬ জনের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ৮৬ জন।
তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৮ জন এবং বাড়িতে ২০ জন মারা যান।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন।
এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

Comments (0)
Add Comment