মডার্নার আরও ৩৫ লাখ করোনা টিকা আসছে সোমবার

আন্তর্জাতিক টিকা বণ্টন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার আরও ৩৫ লাখ ডোজ আসছে বাংলাদেশে। আগামী সোমবার সেগুলো দেশে পৌঁছাবে।
শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইউক্রেনকেও মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এই টিকার ২০ লাখ ডোজ ইতোমধ্যে পূর্ব ইউরোপীয় দেশটিতে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে করোনা টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব টিকা বাংলাদেশ ও ইউক্রেনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি বলেছেন, বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একত্রে কাজ করছে।

Comments (0)
Add Comment