বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি ছাড়িয়েছে। এতে মারা গেছেন প্রায় ৪১ লাখ মানুষ।
আর এ মহামারি থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৭ কোটি ৩৫ লাখ।
শনিবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি দুই লাখ ৯৫ হাজার ৬৯৪ জন।
আর এতে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯১ হাজার ৮৯৮ জনের।
এখন পর্যন্ত এ ভাইরাস থেকে ১৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।