সারাদেশে ১৫ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬৮৬

করোনাভাইরাসের ভয়ে যখন পুরো দেশ আতঙ্কে, তখন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। গত ছয় মাসে যে পরিমাণ আক্রান্ত ছিল, সেটি গত ১৫ দিনে দ্বিগুণ হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হতে পারে।
যে কারণে এখনই ডেঙ্গু রোধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৮ জন।
এর মধ্যে জুন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৭২ জন, আর শুধু জুলাই মাসের এই ১৫ দিনেই ৬৮৬ জন আক্রান্ত হয়েছে। যা ছয় মাসের আক্রান্তের সংখ্যার প্রায় দ্বিগুণ।

Comments (0)
Add Comment