ক’রোনা বিধিনিষেধ বাড়াল থাইল্যান্ড

থাইল্যান্ডে টানা তিনদিন করো’নার সংক্রমণ রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ায় দেশটিতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে।
এর আওতায় আরও তিনটি প্রদেশে রাত্রীকালীন কারফিউ এবং ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে আগে থেকেই বিধিনিষেধ চালু রয়েছে।

রোববার রয়েল গেজেটের এক ঘোষণায় বলা হয়, চনবুড়ি, আয়ুথায়া এবং চাচোয়েংসাও প্রদেশে বসবাসরত নাগরিকরা মঙ্গলবার থেকে প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যেতে পারবেন না।
এতে আরও বলা হয়েছে, রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
এসব প্রদেশের লোকজন যাতে অন্য কোথাও ভ্রমণ করতে না পারে সেজন্য পুলিশের চেকপোস্ট থাকবে।

 

Comments (0)
Add Comment