গত ১৯ জুলাই পাইলটদের বেতন সমন্বয়ে বৈষম্য নিরসনের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ এয়ারলাইন পাইলট্স এসোসিয়েশনের (বাপা) নির্বাহীদের নিয়ে সভা অনুষ্ঠিতহয়। সভায় অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে এবং ব্যবস্থাপনা পরিচালক এই মর্মে আস্বস্থ করেন যে, বেতন সমন্বয় বৈষম্য নিরসনের জন্য অনতি-বিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে বিষয়টি নিস্পত্তি করা হবে এবং ৩১ জুলাই এর পর থেকে সকলকে স্বাভিকভাবে সকল ফ্লাইট পরিচালনার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান আশাবাদ ব্যক্ত করেন যে, যেহেতু বিষয়টি নিয়ে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহোদ্বয় এর সাথেও ইতিবাচক আলোচনা হয়েছে, তাই বেতন সমন্বয়ে বৈষম্যর বিষয়টির সুষ্ঠ সমাধান হবে ইন্শাআল্লাহ।