মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান
বোয়িং করপোরেশনের একটি বাহনের
আনুমানিক জীবনকাল প্রায় ২০ বছর।এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো জীবনকালে একটি উড়োজাহাজ প্রায় ১০ লাখ
টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, জলবায়ু
নিয়েকাজ করে এমন সংস্থাগুলো বরাবরই বিভিন্ন
বড় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও পরিবেশের ওপর প্রভাব নিয়ে তথ্য প্রকাশ করতে চাপ দেয়। এর পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বোয়িং।
বিশ্বজুড়ে উড়োজাহাজ নির্মাতা ও পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে কার্বন নিঃসরণ কমাতে
অনুরোধ করে আসছেন পরিবেশ ও
জলবায়ু বিশেষজ্ঞরা। কার্বন নিঃসরণ কমাতে রাজনৈতিক চাপও তৈরি হচ্ছে।এমন পরিস্থিতিতে উড়োজাহাজের জ্বালানি বদলে পরিবেশের ওপর কম ক্ষতিকর প্রভবের বিষয়টি নিয়ে কাজ করছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।