‘হেলেনার সঙ্গে টাকা নয়, হৃদয়ের লেনদেন’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা বলেছেন, ‘হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে টাকা নয়, হৃদয়ের লেনদেন।’ শনিবার (৩১ জুলাই) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

সেফাত উল্লাহ সেফুদা বলেন, ‘র‍্যাব বলেছে আমি নাকি হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে টাকা-পয়সা নিই কিংবা সে নাকি আমাকে টাকা-পয়সা দেয়। এরকম কী কী জানি বলেছে।’

তিনি বলেন, ‘হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে আমার টাকা-পয়সার লেনদেন নেই।
সম্পদের লেনদেন নেই।
হৃদয়ের লেনদেন আছে। হেলেনা জাহাঙ্গীর লাস্ট কালকেও আমাকে বলেছে, দাদা আই লাভ ইউ।
আমি বলেছি লাভ ইউ টু। কারণ লাভ ইজ পাওয়ার।
আপনারা জানেন ভালোবাসা আমার আদর্শ।’

 

Comments (0)
Add Comment