পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য যাত্রীবাহী লঞ্চ আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক আসা শুরু হয়েছে।
শ্রমিকদের নির্বিঘ্নে আনার জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’