চোরাপথে ওপার বাংলায় যাচ্ছে ইলিশ

২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছে বাংলাদেশ।
এজন্য পদ্মার ইলিশ এখন ওপার বাংলায় ডুমুরের ফুল।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে, চোরাপথে পদ্মার ইলিশ যাচ্ছে ওপার বাংলায়।
সেখানে ২ হাজার ৫০০ রুপিতে মিলছে বাংলাদেশের সুস্বাদু রুপালি ইলিশ।
বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে এ লেনদেন হচ্ছে।

ভারতের মৎস্যজীবীদের অনেকেরই দাবি, বছরের এ সময়ই ইলিশ ধরার জন্য মুখিয়ে থাকেন তারা।
কবে বাজারে একটু কম দামে ইলিশ পাওয়া যাবে তা নিয়েও দিন গোনেন ভোজনরসিক পশ্চিম বাংলার বাঙালিরা।
কিন্তু সেই আশা এবার হয়তো আর পূরণ হওয়ার নয়।
এবার ওপার বাংলার বাজারে এপার বাংলার ইলিশের আকালের জেরে পাচারকারীদের কাছে পাচারের অন্যতম উপাদান হয়ে উঠেছে পদ্মার ইলিশ।

Comments (0)
Add Comment