আগামী ১১ আগস্ট থেকে শিথিল হওয়ায় সেদিন থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে।
এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আর ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়েছে, ১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আর লেনদেন পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।