টেকসই উন্নয়নের পথে ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দুবাইয়ে অনুষ্ঠেয় বৃহত্তর বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
এতে প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণসহ নিজেদের প্যাভিলিয়ন তৈরির কাজও এগিয়ে নিচ্ছে বাংলাদেশ।
১৯২টি দেশের অংশ’গ্রহণে চলতি বছরের অক্টোবরে বৈশ্বিক এই বাণিজ্যিক প্রদর্শনী ‘এক্সপো-২০২০’র পর্দা উঠবে।
ছয় মাসব্যাপী এই মেলায় প্রায় ২৫ মিলিয়ন দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত।
বৃহত্তর এই প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশ নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, প্রতিযোগিতামূলক ও দক্ষ জনশক্তির প্রাপ্যতা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা, সাফল্যের গল্প, ডেল্টা প্ল্যান, ভিশন-২০২১, ভিশন-২০৪১, সাংস্কৃতিক, পর্যটন সম্ভাবনা, প্রত্মতাত্ত্বিক স্থান, যোগাযোগ ও জীববৈচিত্র্য ইত্যাদি প্রদর্শন করবে।