সমুদ্র ঘেঁষে উড়োজাহাজ নামবে কক্সবাজারে

সমুদ্রের নোনা জলের ঠিক ওপরে অবতরণের প্রস্তুতি নেবে বিমান।
রানওয়ে স্পর্শ করার ৩ সেকেন্ড আগেই সেটি প্রবেশ করবে বিমানবন্দর এলাকায়। পর্যটননগরী কক্সবাজারের বিমানবন্দর ঘিরে চলছে এমন নানা পরিকল্পনা।
হাতে নেওয়া হয়েছে ৩ হাজার ৭০৯ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প।
বিশ্বের উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর কাতারে নাম লিখিয়ে দেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধ এবং এভিয়েশন সেক্টরে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলাই সরকারের চেষ্টা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ আগস্ট গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন।
গণভবন থেকে এদিন সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হবেন।
প্রকল্পকাজের উদ্বোধনসংক্রান্ত সারসংক্ষেপ এরই মধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, পর্যায়ক্রমে দেশের সব কয়টি অভ্যন্তরীণ বিমানবন্দরই আধুনিকায়ন করা হবে।
এর ধারাবাহিকতায় নতুন রূপ পাচ্ছে দেশের প্রধান পর্যটনকেন্দ্রের বিমানবন্দরটি। কক্সবাজারের সঙ্গে রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের মধ্যেও যোগাযোগ

Comments (0)
Add Comment