বাংলাদেশ এবং ভারত থেকে সরাসরি কিংবা ট্রানজিট দিয়ে তুরস্কে প্রবেশ করা যাবে।
১ সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশ এবং ভারত থেকে সরাসরি কিংবা ট্রানজিট দিয়ে তুরস্কে প্রবেশেরএরেই সুযোগ দেওয়া হয়।
তুরস্কে অনুমতিপ্রাপ্ত টিকাগুলো ২ ডোজ যদি কেউ দিয়ে থাকেন অথবা জনসন এন্ড জনসনের ১ ডোজ টিকা দেয়ার পরে ১৪ দিন পেরিয়ে যায় তাহলে তারা কোয়ারেন্টিন ছাড়াই তুরস্কে প্রবেশ করতে পারবে।
যদি কারো টিকা দেয়া না থাকে তাহলে কয়েকটি শর্ত মোতাবেক তারা তুরস্ক প্রবেশ করতে পারবে
১। ইকামেতগাহ কিংবা তারা যেখানে বর্তমানে বাস করে সেই অ্যাড্রেস অথবা তাদের নির্দিষ্ট করা কোন একটি এড্রেসে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
২। দশম দিন পিসিআর টেস্ট করতে হবে।
যদি নেগেটিভ হয় তাহলে তারা বের হতে পারবে।
৩। আর যদি 10ম দিন টেস্ট না করে তাহলে ১৪ দিন টানা কোয়ারেন্টিন করতে হবে।
এরপর ছাড়া পাবে।
৪। আর যদি টেস্ট করে পজিটিভ হয় তাহলে বাকানলিক থেকে যে নিয়ম-নীতি দেওয়া হয়েছে সেগুলো মেনে তারা নেগেটিভ হওয়া পর্যন্ত কোয়ারেন্টিন করতে হবে।
এবং ১২ বয়সের নিচে যারা আছেন তাদের জন্য টিকার সার্টিফিকেট এর প্রয়োজন নেই।