ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে নারী অধ্যক্ষের মৃত্যুদণ্ড

ধর্ম অবমাননা করায় পাকিস্তানে এক নারী অধ্যক্ষের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
ওই নারীর বিরুদ্ধে লাহোরের একটি জেলা ও দায়রা আদালত সোমবার এ রায় দেন।
এক প্রতিবেদনে এমন জানিয়েছে পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম ডন।

সালমা তানভির লাহোরের নিশতার কলোনির একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ ছিলেন।
লাহোর পুলিশ ২০১৩ সালে স্থানীয় এক আলেমের অভিযোগের ভিত্তিতে তানভীরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করেছিল।
তার বিরুদ্ধে নবী মোহাম্মদকে (সা.) শেষ নবী হিসেবে স্বীকার না করার অভিযোগ ছিল এবং তিনি নিজেকেও ইসলামের একজন নবী বলে দাবি করেছিলেন।

দেড় বছর পর আসামি পক্ষের আইনজীবী আবেদন করেন, তার মক্কেল মানসিকভাবে স্থিতিশীল নন। একটি মেডিকেল বোর্ড গঠন করা হলে তারা জানায়, অভিযুক্ত বিচারের জন্য উপযুক্ত নন।

 

Comments (0)
Add Comment