রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষাসহ অন্যান্য শর্ত পূরণ করায় সংযুক্ত আরব আমিরাত গমনে অনুমোদন দিয়েছে দেশটি।
বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত গামী যাত্রীদের করোনা পরীক্ষায় বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবসহ দেশটির দেওয়া সব শর্ত পূরণের পর বুধবার ইউএই কর্তৃক অনুমোদন আসে বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছে।
এরপরই শাহজালাল বিমানবন্দরে বসানো আরটিপিসিআর ল্যাবে শুরু হয় করোনা পরীক্ষার কার্যক্রম।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই এ ল্যাবে করোনা পরীক্ষা করে ১২২ জন যাত্রী দুবাই গেছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।