পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সরকার পেঁয়াজের সরবরাহ, মজুদ ও মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

পেঁয়াজের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে প্রায় ৫ লাখ টন পেঁয়াজ মজুদ আছে।
এছাড়া ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে।
টিসিবির মাধ্যমে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
এক মাসের মধ্যে গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ বাজারে আসবে।

 

 

Comments (0)
Add Comment