একটি ল্যাবে ৪৩ হাজার ভুয়া করো’নার রিপোর্ট

করোনার প্রায় ৪৩ হাজার ভুয়া রিপোর্ট দিয়েছে যুক্তরাজ্যের একটি ল্যাব।
ল্যাবটি থেকে করোনা আক্রান্তদেরকে পজিটিভ রিপোর্ট না দিয়ে দেওয়া হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট।
দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ শুক্রবার প্রায় ৪৩ হাজার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
ইউকেএইচএসএ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছে।

ইউকেএইচএসএ’র এক বিবৃতিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে ল্যাব টেস্টের এসব ভুল রিপোর্ট পেয়েছে নমুনা দাতারা।
এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা।

মিথ্যা ও নেতিবাচক পরীক্ষার ফলাফলের প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটিতে আরটি-পিসিআর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ

Comments (0)
Add Comment