শাহজালাল বিমানবন্দরে রাতের ফ্লাইট চলবে দিনে

 

ঘন কুয়াশার কারণে মধ্য রাতের পরের ফ্লাইটগুলোকে দিনের সূচিতে নিয়ে আসতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দিয়েছে দেশের প্রধান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান গণমাধ্যমকে জানান, প্রতি বছর শীত এলেই দেশের বিমানবন্দরগুলোতে নতুন সংকট তৈরি হয়।
তাই এবার যাতে ফ্লাইট বিপর্যয় না হয় তাই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল ( রাত ২টা থেকে সকাল ৯টা) পর্যন্তই মূলত কুয়াশা বেশি পড়ে। তাই এ সময়ে যাদের ফ্লাইট থাকে, সাধারণত এগুলো দিনে নিয়ে আসা হয়।
এ বছরও এটা করা হয়েছে।

এছাড়া যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে আমরা ইতোমধ্যে এয়ারলাইনসগুলোর কর্তৃপক্ষকেও ব্রিফ করেছি বলেও জানান তৌহিদ উল আহসান।

Comments (0)
Add Comment