দেশের মাথাপিছু আয় এখন দুই হাজার ৫৫৪ ডলার।
টাকার অংকে তা দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮৬০ টাকা (৯০ টাকা ডলার ধরে)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ২২৭ ডলার।
চলতি অর্থবছরের চার মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার বা ২৯ হাজার ৪৩০ টাকা।
গত অক্টোবরে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১৩৮ ডলার। আর প্রতিবেশী দেশ ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১১৬ ডলার।
মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়।
দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দেওয়া হয়।