মালয়েশিয়ায় জাল ভিসাসহ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে একটি জাল ওয়ার্ক ভিজিট পাসসহ (পিএলকেএস) এক বাংলাদেশি কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এমনকি সিস্টেম হ্যাক করে ভিসা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে দেশটির ইমিগ্রেশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাজাইমি দাউদ।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ নভেম্বর রাজধানীর কুয়ালালামপুরের একটি বিলাসবহুল কন্ডোমোনিয়াম থেকে স্পেশাল ডিভিশনের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
তবে তদন্তের স্বার্থে ৩০ বছর বয়সী বাংলাদেশি যুবকের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

Comments (0)
Add Comment