বিশ্ববাজারে দাম কমেছে মার্কিন ডলারের

প্রায় ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে দাম কমেছে মার্কিন ডলারের। ডলার সূচকে গত শুক্রবার এর অবস্থান ছিল ৯৫ দশমিক ২৬৬, যা ২০২০ সালের জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ।
কিন্তু সোমবার (১৫ নভেম্বর) এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫ দশমিক ১২০ দাঁড়িয়েছে।

ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রা’র বিপরীতে মার্কিন ডলারের শক্তি কতটা, তা জানা যায়।

গত শুক্রবার ইউরোর মূল্য ছিল ১৬ মাসের ভেতর সর্বনিম্ন ১ দশমিক ১৪৩৩ ডলার। সোমবার তা সামান্য বেড়ে ১ দশমিক ১৪৫৫ হয়েছে।

মার্কিন ডলারের বিপরীতে গত শুক্রবার পাউন্ড স্টার্লিংয়ের দর ছিল এক বছরের মধ্যে সর্বনিম্ন, ১ দশমিক ৩৩৫৪।
সোমবার তা ০.০৮ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৩৪২১ ডলার।

Comments (0)
Add Comment