সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বাধ্যতামূলক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে হচ্ছে।
এ জন্য রাজধানীর হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানের ল্যাব।
এসব আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ও অনুমোদনক্রমে গত ২৯ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে আমিরাতগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।
বুধবার পর্যন্ত অর্থাৎ ৪৯ দিনে মোট এক লাখ আট হাজার ৮৭৪ জন আমিরাতগামী যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়।
তা’দের মধ্যে ৫০ জন যাত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
বাকি এক লাখ আট হাজার ৮২৪ জন যাত্রী আমিরাত গেছেন।
আরব আমিরাতগামী যাত্রীদের অধিকাংশই প্রবাসীশ্রমিক।